Ask Question - Get Answer

1 Ans সকাল - হাবীবুর রহমান

Asked by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 10:11 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


হাবীবুর রহমান
সকাল

কাঁচা কাঁচা রোদ মাখা সকাল বেলা,
আকাশে ভাসাল আজ আলোর ভেলা।
গাছে গাছে চিকচিক
আলো হাসে ফিকফিক
চালে চালে ঝিকঝিক এ কোন্ খেলা,
কাঁচা সোনা রোদ মাখা সকাল বেলা।

শাখে শাখে সে আলোর পরশ লাগে,
দিকে দিকে যেন কোন্ জীবন জাগে।
ফুলে ফুলে উতরোল
জাগরণ কলরোল
বাতাসেতে হিল্লোল প্রভাতী ফাগে,
দিকে দিকে জীবনের পরশ লাগে।

এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো,
ধুয়ে যাক মুছে যাক মনের কালো।
এ আলোর কুমকুম
দিয়ে যাক রাঙাচুম
মন জুড়ে রেখে যাক অনেক ভালো,
এসো ভাই মুঠি মুঠি মাখি এ আলো।

Answered by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 10:11 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans প্রভাতী - কাজী নজরুল ইসলাম

1 Ans মেঘনা পাড়ের ছেলে - আহসান হাবীব

1 Ans উপদেশ - স্বর্ণকুমারী দেবী

1 Ans সাইক্লোন - শামসুর রাহমান

1 Ans Who is the father of English literature?

1 Ans কানা বগীর ছা - খান মুহাম্মদ মইনুদ্দীন

1 Ans Who is the father of blank verse?

1 Ans আদর্শ ছেলে - কুসুমকুমারী দাশ

1 Ans স্বদেশ - আহসান হাবীব

1 Ans কাজের লোক - নবকৃষ্ণ ভট্টাচার্য