Ask Question - Get Answer

1 Ans কাজলা দিদি - যতীন্দ্র মোহন বাগচী

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 01:52 PM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


যতীন্দ্র মোহন বাগচী
কাজলা দিদি

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে
ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই-
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?

সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;-
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন,
ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো?

বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে, আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে,
আমিও নাই-দিদিও নাই- কেমন মজা হবে।

ভুঁইচাপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল।
ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা, ছিঁড়তে গিয়ে ফল,-
দিদি এসে শুনবে যখন, বলবি কি মা বল!

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই-
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে'
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতে জেগে রই
রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই?

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 01:53 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans আয় আয় চাঁদ মামা - ছড়া

1 Ans নবীর শিক্ষা - শেখ হাবিবুর রহমান

1 Ans কাজলা দিদি - যতীন্দ্র মোহন বাগচী

1 Ans ছিন্নমুকুল - সত্যন্দ্রনাথ দত্ত

1 Ans সফদার ডাক্তার - হোসনে আরা

1 Ans শিক্ষকের মর্যাদা - কাজী কাদের নেওয়াজ

1 Ans রসাল ও স্বর্ণলতিকা - মাইকেল মধুসূদন দত্ত

1 Ans আবার আসিব ফিরে - জীবনানন্দ দাশ

1 Ans পরিচ্ছদ - হরিশচন্দ্র মিত্র

1 Ans মানুষের সেবা - আবদুল কাদির