Ask Question - Get Answer

1 Ans হেমন্ত - সুফিয়া কামাল

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:15 PM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


সুফিয়া কামাল
হেমন্ত

সবুজ পাতার খামের ভেতর
হলুদ গাঁদা চিঠি লেখে
কোন্ পাথারের ওপার থেকে
আনল ডেকে হেমন্তকে?

আনল ডেকে মটরশুঁটি,
খেসারি আর কলাই ফুলে
আনল ডেকে কুয়াশাকে
সাঁঝ সকালে নদীর কূলে।
সকাল বেলায় শিশির ভেজা
ঘাসের ওপর চলতে গিয়ে
হাল্কা মধুর শীতের ছোঁয়ায়
শরীর ওঠে শিরশিরিয়ে।
আরও এল সাথে সাথে
নুতন গাছের খেজুর রসে
লোভ দেখিয়ে মিষ্টি পিঠা
মিষ্টি রোদে খেতে বসে।
হেমন্ত তার শিশির ভেজা
আঁচল তলে শিউলি বোঁটায়
চুপে চুপে রং মাখাল
আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়।

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:15 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans প্রার্থনা - গোলাম মোস্তফা

1 Ans প্রভাতী - কাজী নজরুল ইসলাম

1 Ans প্রতিদান - জসীমউদদীন

1 Ans আজিকার শিশু - সুফিয়া কামাল

1 Ans রসাল ও স্বর্ণলতিকা - মাইকেল মধুসূদন দত্ত

1 Ans সাইক্লোন - শামসুর রাহমান

1 Ans খোকা ঘুমাল পাড়া জুড়াল - ছড়া

1 Ans রূপকথা - আহসান হাবীব

1 Ans বঙ্গবাণী - আবদুল হাকিম

1 Ans Who is the father of English literature?