Ask Question - Get Answer

1 Ans মামার বাড়ি - জসীমউদদীন

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:11 PM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


জসীমউদদীন
মামার বাড়ি

আয় ছেলেরা আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
মামার বাড়ি পদ্মপুকুর
গলায় গলায় জল,
এপার হতে ওপার গিয়ে
নাচে ঢেউয়ের দল।
দিনে সেথায় ঘুমিয়ে থাকে
লাল শালুকের ফুল,
রাতের বেলা চাঁদের সনে
হেসে না পায় কূল।
আম-কাঁঠালের বনের ধারে
মামা-বাড়ির ঘর,
আকাশ হতে জোছনা-কুসুম
ঝরে মাথার 'পর।
রাতের বেলা জোনাক জ্বলে
বাঁশ-বাগানের ছায়,
শিমুল গাছের শাখায় বসে
ভোরের পাখি গায়।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।
কাঁদি-ভরা খেজুর গাছে
পাকা খেজুর দোলে
ছেলেমেয়ে, আয় ছুটে যাই
মামার দেশে চলে।

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:11 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans ফুলের ফসল - সত্যেন্দ্রনাথ দত্ত

1 Ans মাস্টার বাবু - রবীন্দ্রনাথ ঠাকুর

1 Ans ধনধান্য পুষ্পভরা - দ্বিজেন্দ্রলাল রায়

1 Ans হনহন পনপন - সুকুমার রায়

1 Ans ছিন্নমুকুল - সত্যন্দ্রনাথ দত্ত

1 Ans কবর - জসীম উদদীন

1 Ans স্বাধীনতার সুখ - রজনীকান্ত সেন

1 Ans আয়রে আয় টিয়ে - ছড়া

1 Ans হেমন্ত - সুফিয়া কামাল

1 Ans লিচু-চোর - কাজী নজরুল ইসলাম