Ask Question - Get Answer

1 Ans বৃষ্টির ছড়া - ফররুখ আহমদ

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:17 PM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


ফররুখ আহমদ
বৃষ্টির ছড়া

বিষটি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে।

নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে।

গাঁয়ের নামটি হাটখোলা,
বিষটি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা।

মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:18 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans শিশুর পণ - গোলাম মোস্তফা

2 Ans তালেব মাস্টার (মানিক বন্দোপাধ্যায়কে) - আশরাফ সিদ্দিকী

1 Ans তুলনা - শেখ ফজলুল করিম

1 Ans আমার পণ - মদনমোহন তর্কালঙ্কার

1 Ans বীর পুরুষ - রবীন্দ্রনাথ ঠাকুর

1 Ans মানুষ জাতি - সত্যেন্দ্রনাথ দত্ত

2 Ans আমাদের দেশ - আ.ন.ম. বজলুর রশীদ

1 Ans চাষী - রাজিয়া খাতুন চৌধুরাণী

1 Ans আসমানী - জসীমউদদীন

1 Ans ভর দুপুরে - আল মাহমুদ